‘সরকারি চাকরিজীবীদের প্রজাতন্ত্রের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে’

২৯ জুন ২০২১, ১০:১৬ AM
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম © ফাইল ফটো

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম গতানুগতিক চাকরির ধারা থেকে বের হয়ে সরকারি চাকরিজীবীদের প্রজাতন্ত্রের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। 

সোমবার (২৮ জুন) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

প্রাণিসম্পদ মন্ত্রী ‘শুদ্ধাচার পুরস্কার কর্মস্থলে দায়িত্বশীল আচরণের স্বীকৃতি’- উল্লেখ করে বলেন, ‘দেশের প্রতি দায়িত্ববোধ সবসময় জাগ্রত রাখতে হবে। দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা, সততা, ঐকান্তিক ইচ্ছা ও নিরলস প্রচেষ্টা নিজের মধ্যে কঠোরভাবে ধারণ করতে হবে। কাজের মধ্য দিয়ে নিজেদের স্মরণীয় করে রাখতে হবে।

শ ম রেজাউল আরও বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজের প্রতি আন্তরিকতা, একাগ্রতা ও আত্মনিবেদন যেন অন্যদের উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে। কাজে সৃজনশীলতা থাকতে হবে। কোন অজুহাতে কাজ আটকে রাখা যাবে না, কারণ এটা পুরোমাত্রায় অনৈতিকতা।

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ্ মোঃ ইমদাদুল হক, শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি ও মো. তৌফিকুল আরিফসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০২০-২১ অর্থবছরে তিনটি ভিন্ন শ্রেণিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. অমিতাভ চক্রবর্তী এবং  মন্ত্রণালয়ের অফিস সহায়ক রুহুল আমিন।

সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে  ট্রাস্ট ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ২৯ এপ্রিল ২০২৬
চ্যাংদোলা করে নেতাকে বের করার ঘটনায় ছাত্রদলের ৫ নেতাকে শোকজ
  • ২৯ এপ্রিল ২০২৬