গণবিজ্ঞপ্তির ফল দ্রুত প্রকাশের দাবিতে কাল এনটিআরসিএর সামনে অবস্থান

০৯ জুন ২০২১, ০৬:০১ PM
এনটিআরসিএর সামনে আন্দোলনরত নিবন্ধিত শিক্ষকরা

এনটিআরসিএর সামনে আন্দোলনরত নিবন্ধিত শিক্ষকরা © ফাইল ফটো

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল দ্রুত প্রকাশের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১০ জুন) এনটিআরসিএ কার্যালয়ের৷ সামনে অবস্থান কর্মসূচী পালন করবে নিবন্ধিত শিক্ষকরা। তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রত্যাশী শিক্ষক ফোরামের ব্যানারে সকাল ৯টা থেকে এই কর্মসূচী শুরু হবে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক ফোরামের সভাপতি মো. সান্ত আলী।

তিনি বলেন, দীর্ঘ বঞ্চনা, আন্দোলন শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। তবে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ নিয়ে এখন এনটিআরসিএ আবার তাল বাহানা শুরু করেছে। আদালতের রায় পাওয়ার পরেও রেজাল্ট প্রকাশ করছে না। ফলে চাকরিপ্রত্যাশীরা হতাশ হয়ে পড়েছেন।

তিনি আরও বলেন, গণবিজ্ঞপ্তির ফল যেন দ্রুত প্রকাশ করা হয় সেজন্যই আমরা আগামীকাল বৃহস্পতিবার এনটিআরসিএর সামনে অবস্থান কর্মসূচী পালন করবো। অবস্থান শেষে আমরা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করব। এতেও যদি কাজ না হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব।

আরও পড়ুন: অ্যাটর্নি জেনারেলের মত না পাওয়া পর্যন্ত গণবিজ্ঞপ্তির ফল নয়

দেশে ক্যান্সার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন জাম…
  • ০৮ মে ২০২৬
আওয়ামী লীগ সমর্থককে হত্যার চার্জশিটভুক্ত আসামি গ্রেপ্তার
  • ০৮ মে ২০২৬
ঝালকাঠিতে ভিজিএফ বিতরণে অনিয়ম, জেলেদের চাল দেওয়া হল ব্যবসায়…
  • ০৮ মে ২০২৬
‘জনতার সংসদ’ কর্মসূচির ঘোষণা গণবিপ্লবী উদ্যোগের
  • ০৮ মে ২০২৬
রবীন্দ্রনাথের কবিতা-সাহিত্যের মধ্য দিয়ে জীবন সাজাতে হবে
  • ০৮ মে ২০২৬
জকসুর উদ্যোগে ‘ফ্রি বেসিক কম্পিউটার কোর্স’ চালু
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9