দেশের প্রথম নারী বিচারক হলেন বিচার প্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক

১৯ মে ২০২১, ০৬:৪০ PM
সদ্য নিযুক্ত বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক নাজমুন আরা সুলতানা

সদ্য নিযুক্ত বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক নাজমুন আরা সুলতানা © ফাইল ফটো

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। দেশের প্রথম নারী বিচারক হিসেবে ১৯৭৫ সালের ২০ ডিসেম্বর তিনি মুনসেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে যোগ দেন। বিচার প্রশাসন ইনস্টিটিউটেরও প্রথম নারী মহাপরিচালক হলেন নাজমুন আরা।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে আজ বুধবার তাঁর নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিভাগরের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৯৫ সালের বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আইনের ১১ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। কর্মরত থাকাকালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন–ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ২৪ মে সারাদেশে মানববন্ধন

১৯৭৫ সালের ২০ ডিসেম্বর দেশের প্রথম নারী বিচারক হিসেবে তিনি মুনসেফ (সহকারী জজ) পদে বিচার বিভাগে যোগ দেন এবং ধাপে ধাপে জেলা জজ হিসেবে পদোন্নতি পান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার সরকার গঠন করলে ২০০০ সালে হাইকোর্ট বিভাগের প্রথম নারী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।

এ ছাড়াও ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলেই তিনি আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালের ৭ জুলাই অবসরে যান তিনি।

এবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালক হিসেবেও নিয়োগ পেলেন তিনি। ইনস্টিটিউটের বর্তমান মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামীকাল ২০ মে শেষ হচ্ছে।

ট্যাগ: আদালত
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬