সংবাদ উপস্থাপনা ও নাটকে ট্রান্সজেন্ডার দুই নারী

০৬ মার্চ ২০২১, ০৬:১০ PM
নুসরাত মৌ ও তাসনুভা আনান শিশির

নুসরাত মৌ ও তাসনুভা আনান শিশির © সংগৃহীত

গতানুগতিক চিন্তার বাইরে ও সমাজের প্রচলিত মন্দ ধারণাগুলো ভেঙে প্রসংশনীয় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভি। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে চ্যানেলটিতে সংবাদ পাঠ ও নাটকে অভিনয় করতে দেখা যাবে দুই ট্রান্সজেন্ডার নারীকে।

স্বাধীনতার ৫০ বছরে দেশে এই প্রথমবার কোনো রুপান্তরকামী নারী গণমাধ্যম কর্মী ও অভিনয় শিল্পী হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। ট্রান্সজেন্ডার নারী সংবাদ পাঠিকার নাম তাসনুভা আনান শিশির ও অভিনয় শিল্পীর নাম নুসরাত মৌ। রুপান্তরকামী নারী নুসরাত মৌকে পর্দায় প্রথম দেখা যাবে আন্তর্জাতিক নারী দিবসে। ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’-এর একটি পর্বে মৌকে দেখা যাবে। ৮ মার্চ রাত ৯টা ২০ মিনিটে নাটকটি প্রচারিত হবে।

খবরটি প্রকাশ্যে আসে শুক্রবার (৫ মার্চ)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈশাখী টিভি এ খবরটির ঘোষণা দেয়। গতকাল থেকেই ফেসবুকে আলোচনার শীর্ষে রয়েছে শিশিরের সংবাদ পাঠিকা ও মৌয়ের অভিনেত্রী হওয়ার খবরটি।

বৈশাখী টিভির ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশাখী টেলিভিশন স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই বছর, স্বাধীনতার মাস মার্চে নারী দিবস উদযাপনের আগে সংবাদ বিভাগ ও নাটকে দু’জন ট্রান্সজেন্ডার নারীকে যুক্ত করেছে।

বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক জনাব টিপু আলম মিলন এ প্রসঙ্গে বলেন, ‘ট্রান্সজেন্ডাররাও আমাদের সমাজেরই অংশ। অনেক বড় আর গুরুত্বপূর্ণ একটি অংশ। তাদের মেধাও আমাদের সম্পদ। সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরাই লাভবান হব। আর তারাও উন্নত জীবনের দেখা পাবেন। নাগরিক হিসেবে দেশ ও সমাজে ভূমিকা রাখতে পারবেন। সে ভাবনা থেকেই আমরা উদ্যোগটি নিয়েছি।’

তাসনুভা আনান শিশির গণমাধ্যমকে জানান, ওই টেলিভিশনটিতে তিনি নাটকের কাজে গিয়েছিলেন। সেখানে তার উচ্চারণ উপস্থাপন দেখে টেলিভিশন কর্তৃপক্ষ তাকে অডিশন দিতে বলে। পরে অডিশন দিয়ে সংবাদ পাঠক হিসেবে নির্বাচিত হন তিনি। বৈশাখী টিভিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন শিশির।
জীবনভর মানুষের কাছে বঞ্চনার শিকার হওয়া মৌ এবার নাটকের অভিনেত্রী। তিনিও আপ্লুত। বৈশাখী টিভির প্রতি কৃতজ্ঞতার শেষ নেই তারও।

ট্যাগ: নারী
আওয়ামী লীগ সমর্থককে হত্যার চার্জশিটভুক্ত আসামি গ্রেপ্তার
  • ০৮ মে ২০২৬
ঝালকাঠিতে ভিজিএফ বিতরণে অনিয়ম, জেলেদের চাল দেওয়া হল ব্যবসায়…
  • ০৮ মে ২০২৬
‘জনতার সংসদ’ কর্মসূচির ঘোষণা গণবিপ্লবী উদ্যোগের
  • ০৮ মে ২০২৬
রবীন্দ্রনাথের কবিতা-সাহিত্যের মধ্য দিয়ে জীবন সাজাতে হবে
  • ০৮ মে ২০২৬
জকসুর উদ্যোগে ‘ফ্রি বেসিক কম্পিউটার কোর্স’ চালু
  • ০৮ মে ২০২৬
অসুস্থ স্ত্রী নিয়ে হাসপাতালে কৃষক, আগুনে ঘর পুড়ে ছাই
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9