ফিলিস্তিনে সহস্রাধিক বেকার শিক্ষার্থীকে পথ দেখিয়েছেন যে নারী উদ্যোক্তা

২৬ জানুয়ারি ২০২১, ০৭:৪৬ PM

© সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি খাতের একমাত্র নারী পরিচালিত কোম্পানি 'জি-গেটওয়ে'। সহস্রাধিক বেকার শিক্ষার্থীকে এই খাতে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ দিয়েছেন জি-গেটওয়ের কর্ণধার বাসমা আলী। শুধু এই নয় নিজের প্রতিষ্ঠানে দেড়শ জনের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন।

বিশ্ব ব্যাংকের ওয়েবসাইটে সম্প্রতি আত্মবিশ্বাসী এই নারীকে নিয়ে ফিচার প্রকাশ করা হয়েছে।

২০২০ সালে মহামারি করোনাভাইরাসের বছরেও ২৬২ জনকে কর্মসংস্থানে প্রবেশে সহায়তা করেছেন বাসমা আলী। ৬১ শতাংশ প্রকট বেকারত্বের শহর গাজায় এমন উদাহরণ সৃষ্টি করাটা কম কথা নয়।

নারী শিক্ষার্থীদের বেকারত্ব দূর করতে বিশেষভাবে আগ্রহী বাসমা আলী। কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় সম্প্রতি বিশ্ব ব্যাংকের একটি পুরস্কারও জিতেছে বাসমা আলীর প্রতিষ্ঠান জি-গেটওয়ে।

 

চাকরির সুযোগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক, আবেদন অনলাইনে
  • ১৪ আগস্ট ২০২৬
এবার চন্দ্র অভিযানে নামছে পাকিস্তান, দুর্গম দক্ষিণ মেরুতে প…
  • ১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগ
  • ১৪ আগস্ট ২০২৬
অসাধারণ সেঞ্চুরির পর সাজঘরে ফিরলেন তানজিদ
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি করল সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬