করোনাভাইরাস

ভারতে ৬০ লাখ উচ্চপদস্থ কর্মকর্তা বেকার

১৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩০ PM
প্রতীকী

প্রতীকী

করোনার লকডাউন চলাকালীন সময়ে ভারতের ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, অ্যাকাউন্টেন্টসহ কমপক্ষে ৬০ লাখ উচ্চপদস্থ চাকরিজীবী তাদের কাজ হারিয়েছেন। ভারতের সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমির (সিএমআইই) সর্বশেষ রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

আজ শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। গত মার্চের শেষ দিকে করোনার কারণে ভারতে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রতিবেদনে বলা হয়, লকডাউনের ফলে ইঞ্জিনিয়ার, চিকিৎসক, শিক্ষক অ্যাকাউন্টেন্ট, পেশাদারেরাও চাকরি হারিয়েছেন।  জুনে লকডাউন তুলে নেওযার পরও নানা বিধিনিষেধ এবং স্থানীয় পর্যায়ে লকডাউনের কারণে অর্থনীতির চাকা প্রত্যাশা অনুযায়ী ঘুরে দাঁড়াতে পারেনি।

সিএমআইই জানায়, ২০১৬ সালের জানুয়ারি-এপ্রিলে ভারতে উচ্চপদস্থ চাকরিজীবীর সংখ্যা ছিল ১.২৫ কোটি। ২০১৯ সালের মে-আগস্টে হয়েছিল ১.৮৮ কোটি। একই বছরের সেপ্টেম্বর-ডিসেম্বরে এই সংখ্যাটি ছিল ১.৮৭ কোটি। চলতি বছরের জানুয়ারি-এপ্রিল মাসে এই পরিসংখ্যান কমে হয় ১.৮১ কোটি। কিন্তু, মে-আগস্টে এই সংখ্যা দাঁড়ায় ১.২২ কোটি। অর্থাৎ করোনার কারণে ৫৯ লাখের বেশি চাকরিজীবী চাকরি হারিয়েছেন।

গত বছরের তুলনায় চলতি বছরে চাকরি কমেছে প্রায় ৬৬ লাখ, অর্থাৎ ভারতে বেকারত্ব ২৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে সিএমআইই।

ভারত বর্তমানে করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষে দুয়ে অবস্থান করছে। গত এক মাসের বেশি সময় ধরে দৈনিক হিসেবে সর্বোচ্চ আক্রান্ত হচ্ছে দেশটিতে। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছে  ৫২ লাখ ১২ হাজার ৬৮৬ জন। আর মারা গেছে ৮৪ হাজার ৪০৪ জন।

আবাসিক হোটেলে ঝুলছিল পুলিশ সদস্যের মরদেহ, নেপথ্যে পারিবারিক…
  • ১৪ আগস্ট ২০২৬
চুরির মামলায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী …
  • ১৪ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দেশব্যাপী ক…
  • ১৪ আগস্ট ২০২৬
নারী চিকিৎসককে ‘ম্যাডাম’ বা ‘স্যার’ ছাড়া অন্য সম্বোধন নিষেধ
  • ১৪ আগস্ট ২০২৬
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানী মুখার্জি
  • ১৪ আগস্ট ২০২৬
জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬