উপসচিব হলেন ইকোনমিক ক্যাডারের ২২০ কর্মকর্তা

০১ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৬ PM

© লোগো

প্রশাসন ক্যাডারে একীভূত হওয়া বিসিএস ইকোনমিক ক্যাডারের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২২০ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। ২০০৬ সালের ২৬ জানুয়ারি থেকে ২০১৮ সালের ২৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন তারিখে তাদের এই পদোন্নতি কার্যকর ধরা হয়েছে।

পদোন্নতির পর তাদের পদায়নের জন্য বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও গতিশীল, সমন্বিত ও জনবান্ধব প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করতে ২০১৮ সালের ১৩ নভেম্বর ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করে সরকার।

ওই সময় এ সংক্রান্ত গেজেটে বলা হয়েছিল, সরকারি কর্ম কমিশনের সমন্বিত মেধা তালিকা অনুসারে পুলে যোগদানকারী ইকোনমিক ক্যাডারের কর্মকর্তা এবং ইকোনমিক ক্যাডারের কর্মকর্তাদের জ্যেষ্ঠতা স্ব স্ব ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে নির্ধারিত হবে।

ইকোনমিক ক্যাডার বিলুপ্ত হওয়ায় ওই ক্যাডারের যেসব কর্মকর্তা প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের মধ্য থেকে এই ২২০ জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হল।

আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬
পুলিশ ভেবে তুরাগ নদীতে ঝাঁপ, দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে যৌথ বাহিনী
  • ১৪ আগস্ট ২০২৬
সমকামী প্রেমিক যৌনকর্মীর কাছে যাওয়ায় হত্যা, কেটেছিলেন আরেক …
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে: বিদ্…
  • ১৪ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কন…
  • ১৪ আগস্ট ২০২৬