নতুন শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা বাড়িয়েছে মালদ্বীপ

২১ আগস্ট ২০২০, ১০:০২ PM

© ফাইল ফটো

মালদ্বীপে নতুন করে বাংলাদেশি শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়িয়েছে দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়। এর আগে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ফায়াজ ইসমাইল বৃহস্পতিবার বলেন, ২০১৯ সালে ঘোষিত কোটা পদ্ধতিতে প্রতিটি দেশ থেকে মোট দেড়লাখ অভিবাসী একটি নির্দিষ্ট সময়ের জন্য মালদ্বীপে বসবাস করতে পারবেন।

দেশটির দ্য এডিশন নামের একটি ইংরেজি অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বলেন, বাংলাদেশি অভিবাসীরা ইতোমধ্যে সে কোটা অতিক্রম করেছে, এখন শুধুমাত্র বাংলাদেশ ছাড়া অন্য দেশ থেকে শ্রমিক আনা যেতে পারে।

তিনি বলেন, তবে নিষেধাজ্ঞা পেশাদার কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

মালদ্বীপ ইমিগ্রেশন জানিয়েছে, কাজ করার ভিসা নিয়ে দেশটিতে যাওয়া এক লাখ ৪৪ হাজার ৬০৭ জন শ্রমিকের মধ্যে ৬৩ হাজার অভিবাসী বর্তমানে অবৈধভাবে মালদ্বীপে বসবাস করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার পর্যন্ত ৫,০৪৯ জন অবৈধ বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন।

সমকামী প্রেমিক যৌনকর্মীর কাছে যাওয়ায় হত্যা, কেটেছিলেন আরেক …
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে: বিদ্…
  • ১৪ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কন…
  • ১৪ আগস্ট ২০২৬
ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য ম…
  • ১৪ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্টদের চাকরিতে বৈষম্য ও হয়রানি বন্ধের দাবি
  • ১৪ আগস্ট ২০২৬
ডাকসুর আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী…
  • ১৪ আগস্ট ২০২৬