বাতিল হচ্ছে ব্যাংকারদের করোনা ভাতা

১৭ মে ২০২০, ১০:২৮ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে চলমান সাধারণ ছুটির মধ্যে ব্যাংকিং সেবা সীমিত আকারে চালু রয়েছে। এ অবস্থায় ব্যাংকাররা ১০ দিন অফিস করলে পুরো মাসের মূল বেতনের সমান অর্থ ভাতা হিসেবে পাচ্ছেন।

তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়ে দিয়েছে, সেই ঘোষিত ভাতার কার্যকারিতা ২৮ মের পর থাকছে না। তবে বন্ধের মধ্যে অফিস করার জন্য যাতায়াত ভাতা পাবেন তারা। আজ রোববার (১৭ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং কর্মকাণ্ড গতিশীল করার মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অন্যান্য খাতের মতো ব্যাংকিং কার্যক্রম চালু রাখার আবশ্যকতা রয়েছে। সীমিত ব্যাংকিং কার্যক্রম প্রত্যাহার করে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে নিয়ে আসা হচ্ছে।

এজন্য ২৮ মের পর প্রণোদনা অব্যাহত রাখার প্রয়োজন নেই। তবে ২৯ মে থেকে সাধারণ ছুটির মধ্যে কেউ অফিস করলে ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুসারে যাতায়াত ভাতা প্রাপ্য হবেন বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কমর্কতারা জানিয়েছেন, ব্যাংকের প্রায় সব ধরনের সেবা চালু হয়েছে। ফলে বেশিরভাগ কমর্কতা অফিস করছেন। এভাবে প্রণোদনা চালু থাকলে ব্যাংকের খরচ বেড়ে যাবে। আবার সরকারি ব্যাংকের অনেক কমর্কতা প্রয়োজন ছাড়া অফিস করছেন। এ কারণেই দুই মাস দেওয়ার পর ভাতা সুবিধা বাতিল করা হয়েছে।

করোনা সংক্রমণের ফলে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ সময়ে সীমিত আকারে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিলে ব্যাংকাররা অসন্তোষ প্রকাশ করেন। এরপর ১২ এপ্রিল প্রজ্ঞাপনের মাধ্যমে সশরীরে ব্যাংকে আসা কর্মকর্তাদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক।

এর আওতায় মূল বেসিকের সমপরিমাণ এবং যাঁদের বেসিক নির্ধারণ করা নেই, তাঁরা সর্বনিম্ন ৩০ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা বোনাস নিতে পারবেন। প্রজ্ঞাপনের পর ব্যাংকগুলোতে কর্মকর্তাদের উপস্থিতি বেড়ে যায়।

জানা গেছে, সাধারণ ছুটি থাকলেও লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে ব্যাংকিং সেবার আওতা ও সময় বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মোতাবেক বোনাসের মেয়াদ ২৮ মে পর্যন্ত থাকবে। গত ২৯ মার্চ থেকে আগামী ২৮ মে পর্যন্ত দুই মাস বোনাস পাবেন কর্মকর্তারা।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬