সহকারী জজ পদের মৌখিক পরীক্ষা স্থগিত

১৬ মার্চ ২০২০, ০৬:৩২ PM

© ফাইল ফটো

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে সহকারী জজ পদে নিয়োগের মৌখিক পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান সোমবার (১৬ মার্চ) এ তথ্য জানান।

তিনি বলেন, এর আগে গত ১১ মার্চ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সহকারী জজ) নিয়োগে লিখিত পরীক্ষার ফল ঘোষণা করা হয়। একইসঙ্গে ১৯ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মৌখিক পরীক্ষার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করে হয়েছে।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সোমবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬