পিএসসির পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত

১৬ মার্চ ২০২০, ০৪:১৬ PM

© সংগৃহীত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সকল পরীক্ষা ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ সোমবার পিএসসির এক সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় পিএসসির একজন নীতি নির্ধারক জানান, অনিবার্য কারণে ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

ওই সূত্রটি জানায়, এই সময় বেশ কিছু নন ক্যাডারের পরীক্ষা নেওয়ার দিন ধার্য ছিল। এখন তা স্থগিত করা হলো। দেশব্যাপী করোনা ভাইরাসের প্রভাবেই এ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এর আগে আগামীকাল মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার।

ট্যাগ: পিএসসি
এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬