শুনে শুনে কুরআন মুখস্ত করেছেন অন্ধ যয়নব

০৪ নভেম্বর ২০১৯, ০৯:৫৩ AM

শৈশব-কৈশোর পেরিয়ে ৩১ বছর বয়সে শুনে শুনে পুরো কুরআন মুখস্ত করেছেন দৃষ্টি প্রতিবন্ধী যয়নাব ইসরা। তুরস্কের খাটায় প্রদেশের আলেকজান্দ্রিয়া শহরের সরিসিকির উকুর পরিবারে জন্ম নেয়া ইসরা। উকুর পরিবারের ৫ সন্তানের মধ্যে এক সন্তান হলেন ইসরা। ছোট বেলায় তার পবিত্র কুরআন মুখস্ত করার সুযোগ হয়নি।

গত ৪ বছর আগে তিনি নারীদের এক কুরআন প্রশিক্ষণ কোর্সে ভর্তি হন। কুরআন প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে শুরু করেন কুরআন শেখা। তারপর শুনে শুনেই মুখস্ত করতে থাকেন পবিত্র কুরআন। ২ বছরে পবিত্র কুরআন মুখস্ত করতে সক্ষম হন।

২০১৭ সালে তুরস্কের কিয়েসারি শহরে অনুষ্ঠিত এক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। এরপর বেশ কয়েক বার তিনি পবিত্র কুরআনুল পুরোপুরি পড়ে শুনিয়েছেন।

যয়নব ইসরার ভাষায়, নারীদের জন্য কুরআন প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়েই আমি পবিত্র কুরআনের অডিও ফাইল শুনতে শুরু করি। কুরআন তেলাওয়াতের অডিও ফাইল শুনে শুনেই পুরো কুরআনুল কারিম মুখস্ত করতে সক্ষম হই।

দৃষ্টি প্রতিবন্ধি ইসরার হৃদয়ে থেকে বেরিয়ে আসবে কুরআনের সমুজ্জ্বল আলো। কুরআনের পাখি যয়নব ইসরা হোক সমাজের সব নারী-পুরুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ইসরার ইচ্ছা শক্তি ও আল্লাহর একান্ত অনুগ্রহই ইসরাকে কুরআন শেখা ও মুখস্ত করার সৌভাগ্য লাভে সহায়তা করেছে। আল্লাহ তাআলা তাকে কুরআনের খাদেম হিসেবে কবুল করুন। আমিন।

ট্যাগ: ইসলাম
ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬