স্বামীকে ডিভোর্স দিয়ে মেয়ের ভাসুরকে বিয়ে!

১৯ অক্টোবর ২০১৯, ০৯:২০ AM

স্বামীকে ডিভোর্স দিয়ে মেয়ের ভাসুরকে বিয়ে করেছেন এক নারী। সম্প্রতি ভারতের পাঞ্জাবের মালিকপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর গাল্ফ নিউজ'র। বিবাহ বন্ধনে আবদ্ধ দুজনের সম্পর্কের জটিলতা ছাড়াও রয়েছে বয়সের বেশ পার্থক্য। ওই নারীর বয়স ৩৭ বছর। আর তার মেয়ের ভাসুরের বয়স ২২ বছর। এমন ঘটনায় বিস্মিত দুই পরিবার।

জানা যায়, নিজের মেয়ের ভাসুরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠেছিল ওই নারীর। নিয়মিত দেখা হতো তাদের। নতুন করে বিয়ের জন্য চলতি মাসের শুরুতে বর্তমান স্বামীকে ডিভোর্স দেন ওই নারী। তবে তার মেয়ে-জামাই কেউ তাদের এই সম্পর্কের কথা জানতো না। গত ১৪ অক্টোবর বাপের বাড়ি ঘুরতে এসে সেখানে ভাসুরকে দেখে অবাক হন তার মেয়ে। তারপরই মূলত ঘটনাটি জানাজানি হয়। উভয় পরিবার থেকে এই বিয়ে মেনে নেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে।

এদিকে পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকলে আদালতের দারস্থ হন নব দম্পতি। উভয়ের পরিবারের সদস্যদের কাছ থেকে সুরক্ষার জন্য আদালতে আবেদন করেন তারা। আগামী ৩১ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

যশোরে চলতি মাসেই শুরু হচ্ছে বইপড়া কর্মসূচি
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসির কৃতী ২৫ শিক্ষার্থীকে ডিসি ফরিদার অভিনন্দন
  • ১৫ আগস্ট ২০২৬
ফলও সবজি ধোয়ার যে ৮ নিয়ম কমাতে পারে জীবাণু সংক্রমণের ঝুঁকি
  • ১৫ আগস্ট ২০২৬
মেসির বাবার মৃত্যুতে আবেগঘন মন্তব্য করে ইনস্টাগ্রাম রেকর্ড …
  • ১৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি নিয়ে যা বলছে সেন্ট যোসেফ কলেজ
  • ১৫ আগস্ট ২০২৬
অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে ন…
  • ১৫ আগস্ট ২০২৬