তিন সুন্দরীর অতীত-বর্তমান

২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০০ AM

© সংগৃহীত

২০০০ সালে বিশ্বের তিন সুন্দরী প্রতিযোগিতার মুকুট মাথায় তুলেছিলেন তিন ভারতীয় নারী। মিস ইউনিভার্স হয়েছিলেন লারা দত্ত। প্রিয়াঙ্কা চোপড়া হয়েছিলেন মিস ওয়ার্ল্ড। আর দিয়া মির্জা মিস এশিয়া প্যাসিফিক।

সে সময় সুন্দরীর মুকুট মাথায় তিনজনে একই ফ্রেমে বন্দি হয়েছিলেন। এরপর পেরিয়ে গেছে দুই দশক। এখনো সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তাঁরা।

পুরনো সেই ছবির সঙ্গে তিনজনের এখনকার ছবির একটি কোলাজ সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন লারা দত্ত। লিখেছেন, ‘ওপরের [সুন্দরীর মুকুট মাথায় তিনজনের] ছবিটা আমার ভীষণ পছন্দের। তখনো ছিল, এখনো আছে।’ তারপর দিয়া মির্জা ও প্রিয়াঙ্কা চোপড়াকে ট্যাগ করে লিখেছেন, ‘কিভাবে ২০টা বছর পেরিয়ে গেল! তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি। আমাদের বন্ধন চিরদিন অটুট থাকবে।’

ট্যাগ: বিনোদন
আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাবিকে হারিয়ে চ্যাম্প…
  • ১৫ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ২০২৬
বদলির জন্য আইডি-পাসওয়ার্ড পেতে শুরু করেছেন শিক্ষকরা
  • ১৫ আগস্ট ২০২৬
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২০
  • ১৫ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন ১৯ আগস্ট পর্…
  • ১৫ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদা…
  • ১৫ আগস্ট ২০২৬