অ্যাসোসিয়েট অফিসার নিয়োগে আবেদন চলছে আড়ংয়ে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটি টেক্সটাইল অ্যান্ড অ্যাকাউন্টস (আড়ং প্রোডাকশন সেন্টার) বিভাগে ‘অ্যাসোসিয়েট অফিসার’ পদে কর্মী নিয়োগে ৩ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং;
পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার;
বিভাগ: টেক্সটাইল অ্যান্ড অ্যাকাউন্টস (আড়ং প্রোডাকশন সেন্টার);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়:
কর্মস্থল: বেলকুচি, সিরাজগঞ্জ;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস টেকনোলজি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) ও ই-মেইল যোগাযোগে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম