এনএসসি সনদধারীদের ৭৩ শতাংশ কর্মে নিয়োজিত

০১ আগস্ট ২০২৬, ০৪:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

জাতীয় দক্ষতা সনদ (এনএসসি) অর্জনকারীদের ৭৩ শতাংশ বর্তমানে কর্মসংস্থানে নিয়োজিত অথবা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন বলে জানিয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)। সংস্থাটির দাবি, এ তথ্য সরকারি স্বীকৃত কারিগরি প্রশিক্ষণের কার্যকারিতা এবং জাতীয় দক্ষতা সনদের গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে।

দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, সরকারি পর্যবেক্ষণ অনুযায়ী এনএসসি সনদধারীরা দেশে ও বিদেশে বিভিন্ন খাতে কর্মশক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি জানান, চলতি বছরের শুরুতে এনএসসি সনদের বৈশ্বিক গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে তৈরি হওয়া প্রশ্নের পর নিবন্ধিত দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর (এসটিপি) শিক্ষার্থীদের কর্মসংস্থানের অবস্থা মূল্যায়নে একটি পারফরম্যান্স মনিটরিং কার্যক্রম শুরু করে এনএসডিএ।

পর্যবেক্ষণে দেখা যায়, কর্মরত বা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত সনদধারীদের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি দেশের শ্রমবাজারে কর্মরত। এ ছাড়া প্রায় এক-চতুর্থাংশ নিজস্ব ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলেছেন। অন্যদিকে ৮ শতাংশ সনদধারী বিদেশে কর্মরত রয়েছেন এবং তারা বিশ্বের ছয়টি মহাদেশে কাজ করছেন।

দেশব্যাপী পরিচালিত এ মূল্যায়নে সক্রিয় দক্ষতা উন্নয়ন কেন্দ্রগুলোর প্রায় তিন-চতুর্থাংশ অংশ নেয়। এতে আরও দেখা যায়, প্রতি ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টিরও বেশি তাদের শিক্ষার্থীদের কর্মসংস্থানে সহায়তার জন্য সক্রিয় প্লেসমেন্ট কার্যক্রম পরিচালনা করছে।

ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, যারা এখনও কর্মসংস্থানে যুক্ত হতে পারেননি, তাদের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে একটি গবেষণা শুরু হয়েছে। এই গবেষণার মাধ্যমে পাঠ্যক্রমের মানোন্নয়ন এবং প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে সংযোগ আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9