গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও

৩০ জুলাই ২০২৬, ০৬:০৯ PM
৬ পদে ১৭৭ কর্মী নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

৬ পদে ১৭৭ কর্মী নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৬ পদে ১৭৭ কর্মী নিয়োগে ২৭ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: গণপূর্ত অধিদপ্তর (গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়);

১. পদের নাম: স্টেনোগ্রাফার/স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজি ৮০ শব্দ হতে হবে;

*টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

২. পদের নাম: ইমাম;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*কামিল/দাওরায়ে হাদিস অথবা আরবি/ইসলামিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*হাদিস ও ফিকহে জ্ঞান, কিরাতে দক্ষতা, সুন্নতের অনুসারী ও বিবাহিত হতে হবে;

আরও পড়ুন: ইন্টার্ন রিফাইনারিতে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, পদ ৫৩, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

৩. পদের নাম: স্টেনোটাইপিস্ট/স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে;

*টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত

৪. পদের নাম: নকশাকার;

পদসংখ্যা: ৩৬টি;

বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদ থাকতে হবে;

বিসিএসে সাফল্য পেতে পড়ুন রোড টু বিসিএস

৫. পদের নাম: ডি টি অ্যাটেনডেন্ট;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*সরকার স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট/টিটিসি থেকে ট্রেড ইলেকট্রিশিয়ান কোর্সে উত্তীর্ণ হতে হবে;

৬. পদের নাম: অফিস সহায়ক/এমএলএসএস;

পদসংখ্যা: ১২৩টি;

বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৯, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফর পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩১ আগস্ট ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: গণপূর্ত অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9