ল্যাবএইড হাসপাতাল নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ, আবেদন ১০ আগস্ট পর্যন্ত

২৬ জুলাই ২০২৬, ০৫:০৯ PM
সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগে আবেদন চলছে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে

সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগে আবেদন চলছে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল। প্রতিষ্ঠানটি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ২৫ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৫ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল;

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার;

বিভাগ: ডিজিটাল মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ল্যাবএইড নিয়োগ দেবে মেডিকেল অফিসার, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: হাসপাতালের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

বিসিএসে সাফল্য পেতে পড়ুন রোড টু বিসিএস

আবেদনের যোগ্যতা—

*ডিজিটাল মার্কেটিংয়ে এমবিএ অথবা মার্কেটিং, ব্যবসায় প্রশাসন, ডিজিটাল মার্কেটিং, মিডিয়া ও কমিউনিকেশন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ডিজিটাল মার্কেটিং কৌশল, মেটা, গুগল ও লিঙ্কডইন অ্যাডস, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা, এসইও, গুগল অ্যানালিটিক্স, ভিডিও এডিটিং, কন্টেন্ট পরিকল্পনা, ক্যাম্পেইন ও বাজেট ব্যবস্থাপনা, ডেটা বিশ্লেষণ ও রিপোর্টিংয়ে দক্ষতা থাকতে হবে; 

*সিনিয়র এক্সিকিউটিভ পদে ৩ বছর চাকরির অভিজ্ঞতা এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: নতুন বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ১৯৭, আবেদন ১২ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9