মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে আবেদন চলছে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল টেকনোলজিস্ট (স্যাম্পল কালেকশন)’ পদে কর্মী নিয়োগে ১৮ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, লালবাগ, ঢাকা;
পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (স্যাম্পল কালেকশন);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: গণস্বাস্থ্য কেন্দ্র নিয়োগ দেবে সিনিয়র অফিসার, আবেদন ২৪ জুন পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: ডায়াগনস্টিক সেন্টারে;
আরও পড়ুন: ইবনে সিনা নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ২৮ জুন পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*ল্যাবরেটরিতে বিএসসি অথবা মেডিকেল টেকনোলজিতে (ল্যাবরেটরি) ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
*রক্ত ও নমুনা সংগ্রহে দক্ষতা থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: সুপারভাইজার নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, আবেদন ২৩ জুন পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ জুন ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম