অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নতুন সভাপতি নাসির, মহাসচিব আলী নেওয়াজ

০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM

© সংগৃহীত

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নতুন কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা  সভাপতি এবং নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে, এম, আলী নেওয়াজ মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন। 

আজ রবিবার (৫ জানুয়ারি) এসোসিয়েশনের ইস্কাটন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এর গঠনতন্ত্র পর্যালোচনাপূর্বক বিস্তারিত আলোচনার ও সমঝোতার মাধ্যমে ২০২৫ ও ২০২৬ সালের জন্য সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও মহাসচিব নির্বাচন করা হয়। 

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  সম্প্রতি এসোসিয়েশনের এডহক কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক সচিব, ড. মো. আনোয়ার উল্ল্যাহ্ এফসিএমএ; মহাসচিব ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সদস্য (সচিব) মুহাম্মদ মাহবুবুর রহমান ও এসোসিয়েশনের কিছু সংখ্যক পদের কর্মকর্তাগণ সম্প্রতি তাদের কর্মকাল শেষ হওয়ায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক ২০২৫-২০২৬ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তীতে সভাপতি ও মহাসচিব নির্বাচন করা হয়।

এতে আরও বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার সহস্র শহীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও বর্তমান বঞ্চনামুক্ত দেশ গড়ে তোলার যে প্রত্যয় ও অঙ্গীকার অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে সেই অঙ্গীকারের সঙ্গে একাত্ম হয়ে বাস্তবায়নের লক্ষ্যে নবগঠিত সভাপতি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সদস্যদের আহবান জানান।

ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য, বিএনপির দলীয় অবস্থান জানতে চা…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য বিএনপিও দায় এড়াতে পারে না: ডাক…
  • ৩০ অক্টোবর ২০২৬
স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে ঘরে ঢুকে নারীকে যুবদল নেতার…
  • ৩০ অক্টোবর ২০২৬
লংমার্চের প্রচারণাকালে স্ট্রোকে জামায়াত নেতার মৃত্যু
  • ৩০ অক্টোবর ২০২৬
মার্কিন বাণিজ্যচুক্তিসহ অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবি, প্…
  • ৩০ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ
  • ৩০ অক্টোবর ২০২৬