সাইকেলে বেস ক্যাম্পসহ ৪ পর্বত পাড়ি দিলেন তাম্মাত

২৯ নভেম্বর ২০২৪, ০২:৫০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
তাম্মাত বিল খয়ের

তাম্মাত বিল খয়ের © সংগৃহীত

বাংলাদেশের সাইক্লিস্ট তাম্মাত বিল খয়ের মাত্র ৩০ দিনে এভারেস্ট বেস ক্যাম্পসহ চারটি পর্বত ও তিনটি পাস একই সফরে পাড়ি দিয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) ফেসবুকে ভেরিফায়েড পেজে এ তথ্য জানান তাম্মাত বিল খয়ের।

তিনি জানান, নিজের জন্মদিনে দেশকে এক ঐতিহাসিক রেকর্ড উপহার দিলেন। এই রেকর্ড ভাঙা হয়নি, তৈরি করা হলো। নিঃসন্দেহে এটা আমাদের দেশের জন্য সর্বোচ্চ গর্বের বিষয়।

তাম্মাত বিল খয়ের ইতোমধ্যে প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প, পিকে পিক, চুখুং রি পিক, কংমালা পাস, কালা পাত্থার, চোলা পাস, গোকিও রি পিক পাড়ি দিয়েছেন।

২৭ নভেম্বর নিজের জন্মদিনে ৫ হাজার ৩৬০ মিটার উঁচুতে অবস্থিত রেনজো লা পাসে উঠে এ রেকর্ড গড়লেন তিনি। এর আগে একই সফরে কোনো সাইক্লিস্ট একই সঙ্গে এই ৮টি অর্জন ছুঁতে পারেননি।

সাইক্লিস্ট তাম্মাতের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তবে জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে।

সাত দিন ধরে নিখোঁজ থাকার পর খোঁজ মিলল জবি শিক্ষার্থীর 
  • ২৫ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা!
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৫ জুন ২০২৬
২ বছর পর চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
  • ২৫ জুন ২০২৬
১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট
  • ২৫ জুন ২০২৬