এবার চাকরিতে অবসরের বয়স বাড়িয়ে ৬৫ করার দাবি প্রশাসন ক্যাডারদের

১৪ অক্টোবর ২০২৪, ১০:৩৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন © লোগো

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের জন্য ৩৫ এবং নারীদের জন্য ৩৭ করার সুপারিশ করেছে এ সংক্রান্ত কমিটি। তবে অবসরের বয়স সম্পর্কে কোনো সুপারিশ দেয়নি কমিটি। এর পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি থেকে অবসরের বয়স ৬৫ বছর করার দাবি জানিয়েছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

আজ সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান এই দাবি জানান।

তিনি বলেন, আমরা পত্রপত্রিকায় দেখেছি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা পুরুষের ৩৫ এবং নারীদের ৩৭ বছর করার সুপারিশ করা হয়েছে। কিন্তু চাকরিতে অবসরের বয়সসীমা কত হবে, সে বিষয়ে আমরা কোনো সুপারিশ দেখিনি।

তিনি বলেন, বিদ্যমান চাকরি আইনের মাধ্যমে অবসরের বয়স বাড়ানো সম্ভব, সমস্যা হওয়ার কথা না। আমরা অবসরের বয়স ৬৫ বছর করার দাবি করছি। আশা করছি সরকার অবসরের বয়সও নিয়মতান্ত্রিকভাবে বাড়াবে।

অবসরের বয়স বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে মাহবুবুর রহমান বলেন, যিনি ৩৫ বছর বয়সে চাকরিতে প্রবেশ করবেন তাকে অবসর সুবিধা নিতে হলে কমপক্ষে ২৫ বছর চাকরি করতে হবে। তাই ৩৫–এর সঙ্গে ২৫ বছর তাঁকে তো দিতেই হবে। না হলে তো তিনি পূর্ণ পেনশন পাবেন না।

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষ…
  • ০৬ আগস্ট ২০২৬
রেকর্ড ২০০০ কোটিতে দিয়োমান্দেকে দলে ভেড়াল রিয়াল মাদ্রিদ
  • ০৬ আগস্ট ২০২৬
সহকারী শিক্ষকের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগারে
  • ০৬ আগস্ট ২০২৬
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ০৬ আগস্ট ২০২৬
দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে চলছে নানা সম…
  • ০৬ আগস্ট ২০২৬
পদ ফিরে পেলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি
  • ০৬ আগস্ট ২০২৬