পদোন্নতি চান ২৫ ক্যাডারের ‘বঞ্চিত’ কর্মকর্তারা

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
পদোন্নতি চান ২৫ ক্যাডারের ‘বঞ্চিত’ কর্মকর্তারা

পদোন্নতি চান ২৫ ক্যাডারের ‘বঞ্চিত’ কর্মকর্তারা © সংগৃহীত

প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৫ ক্যাডারের ১৯৪ জন কর্মকর্তা যুগ্মসচিব পদে পদোন্নতি চান। তারা নিজেদের বঞ্চিত বলে দাবি করেছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে তারা এ দাবি জানান।

তারা জানান, প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দফায় দফায় পদোন্নতি দেওয়া হলেও তাদের শুধু আশ্বাস দেওয়া হয়েছে। পদোন্নতি নিয়ে নানা টালবাহানা করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আরও পড়ুন: বদলি চালুর সুফল পাবেন না বেশির ভাগ এমপিওভুক্ত শিক্ষক

নিজেকে বঞ্চিত দাবি করা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব নুরুল আমিন বলেন, আমরা বিসিএস ১৩ থেকে ২২তম ব্যাচের প্রশাসন ক্যাডার ছাড়া অন্য ২৫ ক্যাডারের ১৯৪ জন বঞ্চিত উপসচিব। আমাদের সঙ্গে যারা উপসচিব হয়েছিলেন তারা অনেকেই যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। আমাদের পদোন্নতির যৌক্তিকতা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বুঝিয়েছি, তারাও রাজি হয়েছেন। সব প্রস্তুত থাকলেও এসএসবি সভা ডাকা নিয়ে টালবাহানা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় গণপিটুনিতে শিমুল হত্যা, মূলহোতা গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now