কানাডার পাঠ্যবইয়ে ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক

১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৮ PM
কানাডার উচ্চ বিদ্যালয়ের পাঠ্য বইতে ইউনূসের কাহিনী

কানাডার উচ্চ বিদ্যালয়ের পাঠ্য বইতে ইউনূসের কাহিনী

নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কাহিনী এখন কানাডার সপ্তম শ্রেণীর জাতীয় পাঠক্রমের অংশ। কানাডার সপ্তম শ্রেণীর ছাত্রদের একটি পাঠ্য বই হচ্ছে ‘কমপ্লিট কানাডিয়ান কারিক্যুলাম গ্রেড ৭; যেখানে ছাত্ররা গণিত, ইংরেজী ভাষা, ইতিহাস, বিজ্ঞান ও ভূগোল বিষয়ে জ্ঞান লাভ করে থাকে। প্রফেসর ইউনূস ও গ্রামীণ ব্যাংকের কাহিনী সেখানকার ইংরেজী পাঠ্য বইতে সন্নিবেশিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ইউনূস সেন্টারের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কানাডার ওই কাহিনীতে তুলে ধরা হয়েছে, কীভাবে প্রফেসর ইউনূস বাংলাদেশের একটি দরিদ্র গ্রামে যান এবং সেখানে এক মহিলার সাক্ষাৎ পান যে বাঁশের মোড়া তৈরি করত, কিন্তু বাঁশের উচ্চ দাম ও গ্রামের মহাজনদের উচ্চ সুদের কারণে আর্থিকভাবে হিমশিম খাচ্ছিল। আর তখনই প্রফেসর ইউনূস তাকে ও তার মতো আরো অনেককে নিজের পকেট থেকে ২৭ মার্কিন ডলার ঋণ দেন যাতে তারা দারিদ্রের দুষ্টচক্র থেকে বের হবার উদ্দেশ্যে নিজেরাই ব্যবসা শুরু করতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই কাহিনীর মূল উদ্দেশ্য- ক্ষুদ্রঋণের ধারণা কীভাবে জন্মলাভ করল এবং এটা কীভাবে বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে সে সম্পর্কে শিশুদেরকে শিক্ষা দেয়া। গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণ কীভাবে সমাজের দারিদ্র দুর করতে এবং একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী জাতি গড়ে তুলতে পারে- এই কাহিনীতে সেটাই তুলে ধরা হয়েছে।

ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের উচ্চ বিদ্যালয়গুলোর পাঠ্য বইতেও একই ধরনের কাহিনী ও প্রবন্ধ অন্তর্ভূক্ত হয়েছে;যা থেকে নতুন প্রজন্ম ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা সম্পর্কে এবং একটি দেশের উন্নয়নে এগুলোর ভূমিকা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে বলে সংবাদটিতে জানানো হয়।

জামালপুরে গ্যাস সংকটে হল-মেসে রান্না বন্ধ, বাড়ি ফিরছেন শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা: প্রধ…
  • ১৬ আগস্ট ২০২৬
৫০ দৃষ্টিহীন মাদ্রাসা ছাত্রকে সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলে…
  • ১৬ আগস্ট ২০২৬
দুই মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন, কারামুক্তিতে বাঁধ…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনা ও হাদি ইস্যুতে আটকে গেল প্রধানমন্ত্রীর ভারত সফর
  • ১৬ আগস্ট ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage