গরমে অতিষ্ঠ হয়ে লুঙ্গি পরে অফিস করার আবেদন

১০ জুন ২০২৩, ১০:৫৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০২ AM
লুঙ্গি পরে অফিস করতে চেয়ে নওশাদ আনছারীর আবেদন

লুঙ্গি পরে অফিস করতে চেয়ে নওশাদ আনছারীর আবেদন © সংগৃহীত

প্রচণ্ড দাবদাহ ও ভ্যাপসা গরমের সঙ্গে ঘন ঘন লোডশেডিং। এতে অফিসে স্বস্তিতে কাজ করতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা। এ অবস্থায় লুঙ্গি পরে অফিস করার অনুমতি চেয়েছেন নওশাদ আনছারী নামে এক কর্মচারী। কর্তৃপক্ষ বরাবর আবেদনও করেছেন তিনি। 

নীলফামারীর সৈয়দপুরে একটি বিমা কোম্পানির ওই কর্মচারী বৃহস্পতিবার (৮ জুন) আবেদনটি করেছেন। বিষয়টি নিশ্চিত করছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এসরাফ আহমেদ।

জানা গেছে, নওশাদ আনছারী সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির সৈয়দপুর শাখায় কম্পিউটার অপারেটর পদে কাজ করেন। আবেদনে তিনি উল্লেখ করেছেন, সারাদেশে তীব্র দাবদাহ বইছে। সৈয়দপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হচ্ছে। বৃষ্টিহীন অসহ্য গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে প্যান্ট পরে একটানা কাজ করা দুরূহ হয়ে পড়েছে।

এতে শরীরের নানা স্থানে চুলকানিও শুরু হয়েছে জানিয়ে তিনি লুঙ্গি পরে অফিস করার অনুমতি চেয়েছেন। বিদ্যুৎ না থাকায় কম্পিউটারে কম্পোজও করতে পারেননি। এ জন্য হাতে লিখে আবেদনটি করেছেন। বিষয়টি বিশেষ দ্রষ্টব্যে উল্লেখ করেছেন নওশাদ আনছারী।

এ বিষয়ে নওশাদ আনছারী বলেন, আমি মন থেকে আবেদনটি করেছি। অনেকেই এ নিয়ে হাসি-ঠাট্টা হিসেবে নিলেও বিষয়টি বাস্তব। চিঠির উত্তর পাইনি। তবে ভালো সিদ্ধান্ত আশা করছি।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির সৈয়দপুর শাখার ব্যবস্থাপক এসরাফ আহমেদ বলেন, লুঙ্গি পরে অফিস করার দাবিতে আবেদন পেয়েছি। তবে এ বিষয়ে আলোচনা হয়নি। রোববার কথা হবে।

যেই পুলিশ একসময় আমাদের দৌড়ানি দিত, এখন তারাই গার্ড দেয়: গণশ…
  • ০৮ মে ২০২৬
মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ সাজেদুরের লাশ তিন ঘণ্টা পর উদ্ধার
  • ০৮ মে ২০২৬
দেশে ক্যান্সার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন জাম…
  • ০৮ মে ২০২৬
আওয়ামী লীগ সমর্থককে হত্যার চার্জশিটভুক্ত আসামি গ্রেপ্তার
  • ০৮ মে ২০২৬
ঝালকাঠিতে ভিজিএফ বিতরণে অনিয়ম, জেলেদের চাল দেওয়া হল ব্যবসায়…
  • ০৮ মে ২০২৬
‘জনতার সংসদ’ কর্মসূচির ঘোষণা গণবিপ্লবী উদ্যোগের
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9