জীবনের প্রথম চাকরিতে যোগদান করলেন কণ্ঠশিল্পী আসিফ

০৫ মার্চ ২০২৩, ০৯:৩৪ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর © ফেসবুক

নতুন চাকরিতে যোগদান করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এটিই তার জীবনের প্রথম চাকরি বলে জানিয়েছেন। আজ রোববার (৫ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা জানিয়েছেন। সঙ্গীতবিষয়ক একটি অ্যাপের বাংলাদেশের প্রধান হিসেবে কাজ করবেন তিনি।

ফেসবুকে আসিফ লিখেছেন, ‘মার্চের ১ তারিখ থেকেই আমার চাকরিজীবন শুরু হয়েছে। জীবনে প্রথম কোন চাকরিতে যোগদান করলাম। আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করতে যাচ্ছি। চাকরির অফার এবং ধরন- দুটোই আমার পছন্দ হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে আরো একটি নতুন পালক যুক্ত হলো। আমি বেশ আনন্দ নিয়েই কাজে যোগদান করেছি।

এ চাকরির মাধ্যমে দেশের জন্য, আমাদের ইন্ডাষ্ট্রীর জন্য অনেক কিছু করার সুযোগ আমার আছে।
Name- Asif Akbar
Position- Country Head, Bangladesh 
HELLO SUPERSTARS (App)
(Including west Bengal, India )
Versatilo Group, Dhaka, Bangladesh
আমার জন্য দোয়া করবেন সব সময়ের মত। সবাই ভাল থাকুন, সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন। ভালবাসা অবিরাম…।’

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি: চিফ হুইপ
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে চার বিষয়ে ফেল, ভোরে নিজ বাড়িতে মিলল অন্তির মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদনের সুযোগ…
  • ১১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সড়কে পড়ে ছিল নারীর মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬
পড়াশোনা থেমেছিল ২০০২-এ, ২৪ বছর পর এসএসসি পাস করলেন কাঠমিস্ত…
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে …
  • ১১ আগস্ট ২০২৬