অনুমতি না পেলে দ্বিতীয় মেরিট লিস্ট নয়: এনটিআরসিএ

১৭ মার্চ ২০২২, ০৫:৪২ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ফাঁকা থাকা পদগুলো শূন্য ঘোষণা করে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি না পেলে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করবে না এনটিআরসিএ।

জানা গেছে, তৃতীয় গণবিজ্ঞপ্তির প্রথম পর্যায়ে এবং বিশেষ গণবিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থী পুলিশ ভেরিফিকেশন ফরম পাঠাবে না তাদের পদগুলো শূন্য ঘোষণা করবে করা হবে। ওই পদগুলো পূরণে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করতে চায় এনটিআরসিএ। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হবে। তবে অনুমতি না পেলে এই পদগুলো চতুর্থ গণবিজ্ঞপ্তির সাথে যুক্ত করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব (উপসচিব) মো. ওবাইদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যে সকল পদ শূন্য থাকবে সেগুলো পূরণে মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হবে। অনুমতি পেলে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে। আর অনুমতি না পেলে এই পদগুলো চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যুক্ত করা হবে।

আরও পড়ুন: এমপিও নিয়ে আদালতের নির্দেশনা মানছে না অধিদপ্তর

তথ্যমতে, গত বছরের ৩০ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ৫৪ হাজার ৩০৪টি শূন্যপদের বিপরীতে ৪ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়। ১-১২তম নিবন্ধনের রিটকারীদের জন্য দুই হাজার ২০০টি পদ সংরক্ষণ করে ৫১ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয় এনটিআরসিএ।

তবে ৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না থাকায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে বাকি রেখে ৩৮ হাজার ২৮৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। সুপারিশপ্রাপ্তদের মধ্যে প্রায় ৪ হাজার প্রার্থী ভি রোল ফরম পূরণ করে না পাঠানোয় ৩৪ হাজার ৭৩ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়। আর ১৫ হাজার পদের বিপরীতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে প্রায় সাড়ে তিন লাখ প্রার্থী আবেদন করেছেন।

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে নতুন ল্যাব উদ্বোধন করলেন…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফোনালাপ করছিলেন নিপুন, বাইরে যেতে বললেন স্পিকার
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডি-সিইওর নিয়োগ বাতিল
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসানের পদত্যাগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাশেদকে বিজয়ী ঘোষণা করে ঢাবির চিঠি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬