১৭তম নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে

২৪ ডিসেম্বর ২০২১, ০৫:৪২ PM
১৭তম নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে

১৭তম নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে © ফাইল ফটো

আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে ১৭তম শিক্ষক নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই বিজ্ঞপ্তি কেবলমাত্র গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের প্রার্থীদের জন্য প্রকাশ করা হবে।

তথ্যমতে, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করেন। ওই বছরের ১৫মে প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে তখন পরীক্ষা স্থগিত করা হয়।

আরও পড়ুন: ভেরিফিকেশনে আটকে আছে ৩৮ হাজার শিক্ষক নিয়োগ

এরপর গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক ও ক্যটালগারদের শিক্ষক মর্যাদা দেয়ায় ১৭তম শিক্ষক নিবন্ধনের জন্য নতুন করে সিলেবাস তৈরি করে এনটিআরসিএ। এই সিলেবাস অনুমোদনের মন্ত্রণালয়ে পাঠানো হয়। গত ১৪ ডিসেম্বর ১৭তম নিবন্ধনের সংশোধিত সিলেবাস প্রকাশ করা হয়। এখন গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক ও ক্যটালগারদের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএর সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের সংশোধীত সিলেবাস প্রকাশ করা হয়েছে। আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক ও ক্যটালগারদের আবেদনের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আরও পড়ুন: পুলিশ ভেরিফিকেশন শেষে ৩২ হাজার শিক্ষকের যোগদান

কবে নাগাদ ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হবে এমন প্রশ্নের জবাবে এ বি এম শওকত ইকবাল শাহীন আরও বলেন, এটি বলা মুশকিল। আগে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন গ্রহণ শেষ হলে প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9