তিন শিক্ষকের সনদ যাচাইয়ে কাগজপত্র চাইল এনটিআরসিএ

০৬ জুন ২০২৬, ০৫:০৮ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

লালমনিরহাটের বুড়িমারী দাখিল মাদ্রাসার তিন শিক্ষকের সনদ যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযুক্তদের চিঠি দিয়ে কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সহকারী পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-৩) ড. এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

অভিযুক্ত শিক্ষকরা হলেন—মাদ্রাসার এবতেদায়ী প্রধান, সাফিউল ইসলাম, এবতেদায়ী ক্বারী মো. আব্দুল মোত্তালিব এবং জুনিয়র মৌলভী মো. মাহফুজ আলম।

জানা গেছে, বুড়িমারীর মো. সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি এনটিআরসিএ কার্যালয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (GRS) এর মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে অভিযুক্তদের সনদ যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনায় এনটিআরসিএ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রত্যয়নপত্র, নিয়োগপত্র, যোগদানপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও সর্বশেষ এমপিও শীট এর অনুলিপি সত্যায়নপূর্বক পত্র প্রাপ্তির ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে এনটিআরসিএ কার্যালয়ে পাঠাতে হবে।

ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9