৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে অনিশ্চয়তা

০৬ জুন ২০২৬, ০৪:৩০ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৯ম শিক্ষক নিয়োগের মাধ্যমে ৭৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও সেটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিয়মিত চেয়ারম্যান না থাকায় এ অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৬ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। এমনকি একটি রোডম্যাপ তৈরির পরিকল্পনাও করা হয়েছে। প্রাপ্ত শূন্য পদের সঠিকতা যাচাইয়ের পরপরই বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় ভেবে রাখা হয়েছিল। তবে হঠাৎ করেই চেয়ারম্যানের পরিবর্তনের পর সবকিছুই থমকে গেছে। নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হলে এই স্থবিরতা দূর হওয়ার সম্ভাবনা নেই বলে দাবি সূত্রটির।

এ বিষয়ে জানতে সংস্থার চেয়ারম্যানের চলতি দায়িত্বে থাকা সদস্য নূরে আলম সিদ্দিকীকে কল করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, 'চেয়ারম্যানের পদ ফাঁকা থাকায় ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা যাচ্ছে না। শুধু ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিই নয়; এনটিআরসিএর রুটিন কাজ ছাড়া অন্যান্য সব কাজ প্রায় স্থবির হয়ে পড়েছে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬