৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে এনটিআরসিএর আয় কত?

২০ জুলাই ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৭:০৮ PM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় ৫৮ হাজার প্রার্থী আবেদন করেছেন। ফলে এ গণবিজ্ঞপ্তির আবেদন থেকেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আয় হয়েছে প্রায় ৬ কোটি টাকা।

যদিও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হয়েছিল মূলত ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে। এ নিবন্ধনে অংশগ্রহণের জন্য প্রায় ১৯ লাখ পরীক্ষার্থী আবেদন করেছিলেন। নিবন্ধন বিজ্ঞপ্তির আবেদন ফি ধরা হলে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে এনটিআরসিএর আয় আরও অনেক বেশি।

এনটিআরসিএর একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৫৭ হাজার ৮৪০ জন আবেদন করেছেন। আবেদনকৃতদের সবাই ফি পরিশোধ করেছেন। ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন ফি বাবদ একজন প্রার্থীকে টেলিটকের মাধ্যমে এক হাজার টাকা পরিশোধ করতে হয়েছে। সে হিসেবে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন ফি থেকে পাঁচ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা আয় হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, ‘আবেদন ফি থেকে আমাদের কোনো আয় নেই। এগুলো সরকারি কোষাগারে জমা হয়। যে টাকা জমা হয়েছে, সেখান থেকে টেলিটককে একটি অংশ দিতে হয়।’

গত ২২ জুন থেকে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয়েছিল। যা চলে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এ গণবিজ্ঞপ্তিতে ৫৮ হাজারের কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন। 

অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে—স্কুল ও কলেজে রয়েছে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ ফাঁকা।

 

একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ সেন্ট গ্রেগরীর, পরীক্ষা ১৩ সে…
  • ২৭ আগস্ট ২০২৬
গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা-লুট, বিচার দাবিতে ব্যবসায়ী…
  • ২৭ আগস্ট ২০২৬
রাবিতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু 
  • ২৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়…
  • ২৭ আগস্ট ২০২৬
১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার
  • ২৭ আগস্ট ২০২৬