৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে, জানালেন এনটিআরসিএ সচিব

১৩ জুলাই ২০২৫, ০৫:০৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
এ এম এম রিজওয়ানুল হক ও এনটিআরসিএ লোগো

এ এম এম রিজওয়ানুল হক ও এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ খুব দ্রুত সময়ের মধ্যে করা হবে। তবে কবে সুপারিশ করা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

রোববার (১৩ জুলাই) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান  বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব এ এম এম রিজওয়ানুল হক।

এনটিআরসিএ সচিব বলেন, ‘৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন ফি জমা দেওয়ার সময় আজ শেষ হবে। এরপর আমরা টেলিটকের সঙ্গে বসব। তাদের সাথে আলোচনা শেষে সুপারিশ কবে করা যাবে সে বিষয়ে বিস্তারিত বলা যাবে।

আগামী ২০ জুলাই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন খবর ছড়িয়ে পড়েছে। এর কোনো সত্যতা আছে কি না? এমন প্রশ্নের জবাবে এ এম এম রিজওয়ানুল হক আরও বলেন, ‘২০ জুলাই সুপারিশের বিষয়টি ফেসবুকে আমিও দেখেছি। তবে এর কোনো সত্যতা নেই। এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এতটুকু বলতে পারি, সুপারিশের ক্ষেত্রে আমরা বেশি সময় নেব না। খুব অল্প সময়ের ব্যবধানে সুপারিশ করা হবে।’

এর আগে সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ২২ জুন থেকে শুরু হওয়া এই আবেদন ১০ জুলাই রাত ১২টায় শেষ হয়েছে। আবেদন ফি জমা দেয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

প্রকাশিত ৬ষ্ঠ বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি, এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ রয়েছে।

আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে, প্রার্থীর বয়সসীমা ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে, যেদিন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি, নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না।

মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9