এনটিআরসিএর সামনে বড় আন্দোলনে নামছে ৩ ‘গ্রুপ’

০৮ জুন ২০২৫, ০৮:৫৫ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৬:১৭ PM
এনটিআরসিএর সামনে আন্দোলন

এনটিআরসিএর সামনে আন্দোলন © ফাইল ছবি

আসন্ন ঈদুল আযহার ছুটি শেষ হওয়ার পরপরই বড় ধরনের আন্দোলনে নামছেন নিবন্ধনধারীদের তিনটি গ্রুপ। তারা কী ধরনের কর্মসূচি পালন করবেন সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও ‘কঠোর’ আন্দোলনের আভাস দিয়েছেন আন্দোলনে অংশ নিতে যাওয়া ব্যক্তিরা।

আগামী রোববার (১৫ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হবে। ১-১২তম, ১৭ এবং ১৮তম শিক্ষক নিবন্ধন ব্যাচের প্রার্থীরা এ কর্মসূচি পালন করবেন।

বিষয়টি নিশ্চিত করে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থী মো. রবিউল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৮তম নিবন্ধনে ২০ হাজারের বেশি প্রার্থীকে ফেল করানো হয়েছে। অথচ ভাইভায় মৌখিক পরীক্ষার ২০ নম্বরের মধ্যে প্রশ্নোত্তরের জন্য রয়েছে মাত্র ৪ নম্বর। এই ৪ নম্বরের জন্য কেউ ফেল করবে এমনটি হওয়ার সম্ভাবনা নেই। অতীতে কোনো নিবন্ধনে এত বিপুল সংখ্যক প্রার্থী ফেল করেননি।’

তিনি জানান, ‘কোনো বোর্ডে ৩০ জনের মধ্যে একজন পাস করেছে। আবার কোনো বোর্ডে ৩০ জনের ২৭ জন। এখানে কোনো না কোনো অনিয়ম হয়েছে বলে আমাদের মনে হয়েছে। আমাদের ফলাফল পনুরায় প্রকাশ করতে হবে। এ দাবিতে আমরা আগামী রোববার এনটিআরসিএর সামনে আন্দোলন করবো।’

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ মো. জমির উদ্দিন জানান, ‘এক বছরের নিবন্ধন পরীক্ষা শেষ করতে এনটিআরসিএ চার বছর সময় নিয়েছে। এর ফলে আমাদের ৭৩৯ জন প্রার্থীর বয়স ৩৫ পার হয়ে গেছে। আমরা কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাইনি। আমাদের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত রয়েছে। আমরা আমাদের ন্যায্য দাবির জন্য ১৫ জুন এনটিআরসিএতে জড়ো হব।’

১-১২তম নিবন্ধনের নিয়োগ প্রত্যাশী এবং ১৮তম নিবন্ধনের পরীক্ষার্থীদের সঙ্গে আপনাদের আন্দোলনের সম্পৃক্ততা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘সবারই আন্দোলনের অধিকার রয়েছে। সবাই নিজ নিজ দাবিতে এনটিআরসিএর সামনে যাবে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।’ 

এদিকে ঈদের পর এনটিআরসিএর কার্যালয় ঘেরাও হতে পারে এমন আশঙ্কা থেকে আগে ভাগেই নিরাপত্তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছে এনটিআরসিএ। ঈদের ছুটি শুরুর আগে এনটিআরসিএর সচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ডিএমপি কমিশনারের কাছে পাঠানো হয়।

এনটিআরসিএর পাঠানো চিঠিতে ১-১২তম এবং ১৮তম নিবন্ধনধারীদের আন্দোলনের বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, ‘১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশের পরবর্তী সময়ে ১-১২তম নিবন্ধনধারী এবং ১৮তম নিবন্ধনের প্রার্থীগণ এনটিআরসিএ কার্যালয় ঘেরাও করবে। তাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক পরিচালিত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর মৌখিক পরীক্ষার ফলাফল প্রসেসসহ চূড়ান্ত ফলাফল প্রকাশের পরবর্তী সময়ে এনটিআরসিএ-এর কার্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জরুরিভিত্তিতে আগামী ১৫ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত (প্রতি কার্যদিবসে) এনটিআরসিএ কার্যালয়ে পুলিশ মোতায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুনরায় অনুরোধ করা হলো।’

নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
কুবি ছাত্রী সুমাইয়া হত্যার ১০ মাস পরও শুরু হয়নি মামলার বিচা…
  • ১৭ জুলাই ২০২৬
শনিবার কক্সবাজারের ২ এলাকায় বিদ্যুৎ থাকবে না ৭ ঘণ্টা 
  • ১৭ জুলাই ২০২৬
আমানউল্লাহ আমানের পথে হাঁটতে যাচ্ছেন সাদিক কায়েম!
  • ১৭ জুলাই ২০২৬
আগামীকাল শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম
  • ১৭ জুলাই ২০২৬
এক বছরেও মেলেনি বিচার, সাজিদকে স্মরণ করে ক্ষোভ ইবি শিক্ষার্…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence