সচিবালয় অভিমুখে লংমার্চ থেকে শিক্ষক নেতা কাওছার গ্রেপ্তার

২১ মে ২০২৫, ০২:০৭ PM , আপডেট: ৩১ মে ২০২৫, ০৩:৪৪ PM
অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ গ্রেপ্তার

অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ গ্রেপ্তার © টিডিসি ফটো

জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ করার শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অধ্যক্ষ শেখ কাওছারের নামে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতেই ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

ওসি আরও বলেন, প্রথমে তাকে আমাদের থানায় নিয়ে আসে ডিবি। এরপর ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে সরেজমিনে দেখা যায়, জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা ‘শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসবভাতা, বাড়িভাড়া ও চিকিৎসাভাতা চাচ্ছেন। অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা অংশ নেন, তারা নিজেদের নানা ‘বৈষম্যের’ কথা তুলে ধরেন।

আন্দোলনে অংশ নেওয়া আল আমিন নামে এক শিক্ষক বলেন, আমি ২৫ পার্সেন্ট উৎসব ভাতা চাই না, আমরা কোন পার্সেন্টিজ চাই না। আগামী ঈদুল আজহার আগেই ২৫ পার্সেন্ট ভাতার পরির্তন করে অনতিবিলম্বে শতভাগ উৎবভাতার ঘোষণা দিতে হবে। সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় বাড়িভাড়া এবং পূর্ণাঙ্গ চিকিৎসাভাতা প্রদান করতে হবে।

তাদের ‘মূল দাবি’ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ জানিয়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই শিক্ষক বলেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। দয়া করে সকল বৈষম্য ঘুচানোর লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিন। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সকল বৈষম্য ঘুচিয়ে প্রজ্ঞাপন জারি করুন।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আইনি সেবা সহজীকরণের তরুনদের উ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক এক
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এবার কোচদেরও বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম নিয়োগে সরকারি চাকরির বেতন কীভাবে নির্ধারণ হবে, নবম প…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের পেনশন কীভাবে, দেখে নিন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬