ফিল্ড অফিসার নেবে পল্লী বিকাশ কেন্দ্র, নিয়োগ ঢাকাসহ ৬ জেলায়

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ PM
ট্রেইনি ফিল্ড অফিসার নিয়োগে আবেদন চলছে পল্লী বিকাশ কেন্দ্রে

ট্রেইনি ফিল্ড অফিসার নিয়োগে আবেদন চলছে পল্লী বিকাশ কেন্দ্রে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী বিকাশ কেন্দ্র। সংস্থাটি ক্ষুদ্রঋণ কার্যক্রম বিভাগে ‘ট্রেইনি ফিল্ড অফিসার’ পদে ৫০ কর্মী নিয়োগে ১০ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ৫ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: পল্লী বিকাশ কেন্দ্র;

পদের নাম: ট্রেইনি ফিল্ড অফিসার;

বিভাগ: ক্ষুদ্রঋণ কার্যক্রম;

পদসংখ্যা: ৫০টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: শিক্ষানবিশকালে (৬ মাস) সাকল্যে ২০,০০০  টাকা এবং চাকরি স্থায়ীকরণের সময় ফিল্ড অফিসার হিসেবে মাসিক বেতন হবে ২৫,৬৮০ টাকা;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থা আশায়, পদ ১৪৫৫, আবেদন শেষ ২৮ ফেব্রুয়ারি

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা অনুদান, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: কুমিল্লা, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী;

কর্মক্ষেত্র: অফিসে; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ২১ ফেব্রুয়ারি

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটারে অফিসে (ওয়ার্ড, এক্সেল) এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ মার্চ ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9