সব শিক্ষাপ্রতিষ্ঠানকে শতভাগ ইন্টারনেটের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

০২ সেপ্টেম্বর ২০২২, ০৯:২০ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

আগামী বছরের মধ্যে সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে ইন্টারনেটের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ১৯তম বর্ষপূর্তি ডুয়েট ডে-২০২২ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ইতিমধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। এখন শিক্ষাপ্রতিষ্ঠানকে শতভাগ ইন্টারনেটের আওতায় আনা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন শিক্ষাক্রমে শিক্ষাটা হবে আনন্দময়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হবে আনন্দ বিদ্যা নিকেতন। সেখানে অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, সক্রিয় শিখন হবে। শিক্ষার্থীরা ধরে ধরে শিখবে। আমরা এখন থিউরি মুখস্থ করবো না। প্রাকটিক্যাল জিনিসগুলো শিখবো। কি করে হয়, কেন হয়, কিভাবে হয় সেটা করে শিখবো, সেটা মুখস্থ করার দরকার নাই। সেটা এমনিতেই মনে থাকবে।

আরও পড়ুন: ৩০ পেলেই জবিতে ভর্তির সুযোগ মিলবে ৭৬ জনের।

তিনি বলেন, প্রাক-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত নতুন শিক্ষাক্রম নিয়ে আসছি। বিশ্ববিদ্যালয়ে যে উচ্চশিক্ষা, সেখানেও আমরা ব্যাপক পরিবর্তন নিয়ে আসছি। চতুর্থ শিল্প বিপ্লব দেশে অমিত সম্ভাবনা নিয়ে এসেছে। এটাকে আমরা কাজে লাগাতে চাই। আজকে যারা প্রাথমিকে ঢুকছে, তারা যখন কর্মজগতে ঢুকবে, তখনকার ৬৫ ভাগ কাজ একেবারেই থাকবে না। কিন্তু অন্য কাজ তো থাকবে। সে কাজের জন্য আমাদের তাদের তৈরি করতে হবে।

ডুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবদুর রশীদ। এসময় আরও উপস্থিত ছিলেন ডুয়েটের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীরা।

নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২২ বছর বয়সী তরুণের
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950