মুখোমুখি দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা

০১ আগস্ট ২০২২, ১০:২৫ PM
এক লাইনে দুই ট্রেন

এক লাইনে দুই ট্রেন © সংগৃহীত

রেলস্টেশন এলাকায় একই লাইনে মুখোমুখি দুই ট্রেন ঢুকে পড়ে। তবে শেষ পর্যন্ত কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। দুই ট্রেনচালক আগেই বিষয়টি লক্ষ্য করায় গতি কমিয়ে ফেলেন তারা। এতে অল্পের জন্য রক্ষা পায়। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

সোমবার (১ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে রুটে পবা উপজেলার শিতলাই স্টেশনে এ ঘটনা ঘটে।

রাজশাহীর সিতলাই রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ২৩ বছর পর মাথায় অস্ত্রোপচারে বের হলো বুলেট

তিনি জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জের রহনপুরগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর লাইন ধরে সকাল পৌনে ১০টার দিকে স্টেশনে ঢুকছিল। ওইসময় একই লাইনে রহনপুর রেলওয়ে স্টেশন থেকে থেকে ছেড়ে আসা খুলনাগামী মেইল ট্রেন মহানন্দা এক্সপ্রেসও ঢুকে পড়ে। তবে ওইসময় দুটি ট্রেনেরই গতি কম থাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেনি। পরে পিছু হটে ২ নম্বর লাইন দিয়ে কমিউটার এক্সপ্রেস ট্রেনটি নিরাপদে লাইন থেকে বেরিয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, প্রাথমিকভাবে শুনেছি পয়েন্টম্যান ভুল করেছে। একটি ট্রেন লাইনে থাকলেও পয়েন্টম্যান অন্য ট্রেনকে ঢোকার সিগন্যাল দেয়। একজন ট্রাফিক ইন্সপেক্টরকে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। যার বা যাদের গাফিলতিতে এ ঘটনা ঘটেছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

কেপ ভার্দের বিপক্ষে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা, জানাল…
  • ০১ জুলাই ২০২৬
কাঙ্ক্ষিত পে স্কেল কার্যকর আজ থেকে
  • ০১ জুলাই ২০২৬
প্রথমার্ধে দুই গোলে এগিয়ে মেক্সিকো
  • ০১ জুলাই ২০২৬
অবসরে গেলেন ঢাকা রেঞ্জের ডিআইজিসহ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্ম…
  • ০১ জুলাই ২০২৬
পে-স্কেল নিয়ে ফের বৈঠকে বসছে সচিব কমিটি, সিদ্ধান্ত আসবে ৩ ব…
  • ০১ জুলাই ২০২৬
গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর পদত্যাগ করলেন উরুগুয়ের কোচ বিয়েল…
  • ০১ জুলাই ২০২৬