১৩ দিন পর আজ বিকেলে বাসায় ফিরছেন খালেদা জিয়া

২৪ জুন ২০২২, ০১:৪৪ PM
 খালেদা জিয়া

খালেদা জিয়া © ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ শুক্রবার (২৪ জুন) হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, 'করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সাবেক প্রধানমন্ত্রীকে তার বাড়িতে রেখে চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছে।'

ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, 'সম্ভবত খালেদা জিয়া বিকেলে বাসায় যাবেন।'

গত ১০ জুন গভীর রাতে হৃদ্‌রোগের সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হার্টে রিং পরানোর পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। ১৫ জুন তাকে হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬