বিদায় অনুষ্ঠানের দিন এসএসসি পরীক্ষার্থীদের পেটালেন শিক্ষক

১৬ জুন ২০২২, ১১:২২ AM
ছাত্রদের পেটাচ্ছেন প্রধান শিক্ষক

ছাত্রদের পেটাচ্ছেন প্রধান শিক্ষক © সংগৃহীত

রাজধানীর মিরপুরের কচুক্ষেতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 

বুধবার মিরপুর ১৪ নাম্বার পুরাতন কচুক্ষেত হাজী সৈয়দ আলী খান উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই প্রধান শিক্ষকের নাম মো. জাকির হোসেন। 

জানা যায়, গতকাল দুপুরের দিকে আলী খান স্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। সেখানে মিলাদ ও দোয়া মাহফিল শেষে ছাত্রীদের আগে মিষ্টি বিতরণ করার প্রস্তাব দেন প্রধান শিক্ষক। এ সময় ছাত্ররা তা প্রত্যাখ্যান করে সবাইকে একসঙ্গে মিষ্টি বিতরণের কথা বলেন। 

একপর্যায়ে প্রধান শিক্ষক জাকির হোসেন ও শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে তর্কাতর্কি শুরু হয়। এরপর ওই প্রধান শিক্ষক রাগান্বিত হয়ে বাঁশ দিয়ে অনেক শিক্ষার্থীকে এলোপাথাড়ি পেটাতে থাকেন। 

আরও পড়ুন: কক্সবাজারে ইউজিসির সঙ্গে ৪৬ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই

এক শিক্ষার্থী জানান, বিদায় অনুষ্ঠানে বিরিয়ানি দেওয়ার কথা ছিল। বিরিয়ানির বদলে মিষ্টি দেওয়ায় ঝামেলা হয়েছে। প্রধান শিক্ষক বাঁশ হাতে নিয়ে যাকে সামনে পেয়েছেন তাকে পিটিয়েছেন। এতে অনেকের হাত-পা ভেঙে গেছে।  

এ ঘটনায় স্কুলের অন্য শিক্ষার্থী ও স্থানীয়রা প্রধান শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষক জাকির হোসেনকে উদ্ধার করে ভাসানটেক থানায় নিয়ে যায়। 

এ ব্যাপারে পুলিশের মিরপুর বিভাগের এডিসি আরিফুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে আমরা থানায় বসেছি। স্কুলের প্রধান শিক্ষক, কয়েকজন শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির লোকজনও থানায় রয়েছে। আমরা প্রকৃত ঘটনা কী- তা জানার চেষ্টা করছি।

যত বেশি ভিন্নমতকে ধারণ করবে, ততই সফল হবে ইউটিএল
  • ০১ আগস্ট ২০২৬
‘প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার প্ল্য…
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও শ্রেণিকক্ষ মূল্যায়…
  • ০১ আগস্ট ২০২৬
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, ঘটনাস্থল …
  • ০১ আগস্ট ২০২৬
র‍্যাবের আয়নাঘর পরিদর্শনে গেলেন ট্রাইব্যুনালের বিচারক-প্রসি…
  • ০১ আগস্ট ২০২৬
মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়?
  • ০১ আগস্ট ২০২৬