বান্দরবানে ‘অতিরিক্ত মদপানে’ তরুণীর মৃত্যু

০৮ জুন ২০২২, ০৫:৫০ PM
নিহত জারা হক

নিহত জারা হক © ফাইল ছবি

বান্দরবানে অতিরিক্ত মদপানে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুন) দুপুরে শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন ওই নারী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তরুণীর নাম জারা হক (২২)। জারা হক ঢাকার গুলশান থানার সাঈদনগর এলাকার মো. আলমের মেয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার জারা তার দুই বন্ধু নিহাল (২৩) ও প্রান্ত বান্দরবান ভ্রমণে যান। সেখানে তারা গ্রীনপিক রিসোর্টে অবস্থান নেন। ওইদিন ঢাকা থেকে নিয়ে আসা বিদেশি মদ জারা হকসহ তিন বন্ধু পান করেন। অতিরিক্ত মদপান করায় জারা হকের শ্বাসকষ্ট বেড়ে যায়। তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে সদরের হিলভিউ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: শ্রেণিকক্ষে ঘুমাচ্ছেন শিক্ষক, বাতাস করছে শিক্ষার্থী

সেখানকার চিকিৎসক তাকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে জারাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বান্দরবান সিভিল সার্জন ডা. নীহারঞ্জন নন্দী জানান, বুধবার দুপুরে এক তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপান করায় শ্বাসকষ্ট বেড়ে তার মৃত্যু হয়েছে।

জানতে চাইলে বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) মির্জা জহির উদ্দিন জানান, বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জারা হক নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ: মৃত্যু
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ৬ এপ্রিল
  • ৩১ মার্চ ২০২৬
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence