ট্রাক চাপায় কলেজছাত্র নিহত

২৩ মে ২০২২, ১২:৪৪ PM
কলেজছাত্র নিহত

কলেজছাত্র নিহত © প্রতীকী ছবি

মির্জাপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ইয়াছির হোসেন কানন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এঘটনায় তার বন্ধু শহীদুল ইসলাম গুরুতর আহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের আন্ডারপাসের ওপরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইয়াছির হোসেন কানন টাঙ্গাইল সদরের হাজী আবুল হোসেন ইনস্টিটিউশন অব টেকনোলজির ছাত্র। সে সদরের বাওয়ার কুমারজানি গ্রামের আমির হোসেন এবং আহত শহীদুল একই এলাকার আবু বক্কর সিদ্দিকীর ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কানন ও শহীদুল সকাল সাড়ে নয়টার দিকে একই মোটরসাইকেল নিয়ে বাসা থেকে মাত্র দেড় শ গজ দূরে মির্জাপুর বাইপাসের আন্ডারপাসে পৌঁছায়। এ সময় টাঙ্গাইলগামী দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াছির হোসেন কানন মারা যান। এ ঘটনায় শহীদুল গুরুতর আহত হয়। পরে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। 

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ঘটনার সত্যতার নিশ্চিত করে জানান, ‘ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায়  খামেনি-রাহুল-তারেক…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬