প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনে ডিসিদের নির্দেশ

২৬ এপ্রিল ২০২২, ০৮:২৮ PM
বঙ্গবন্ধুর ম্যুরাল

বঙ্গবন্ধুর ম্যুরাল © সংগৃহীত

দেশের সব ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম ফলক ও বাংলাদেশের ইতিহাস সংবলিত বিলবোর্ড স্থাপনে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছে সরকার।

গত ১৭ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ধান তোলা নিয়ে সংঘর্ষে নিহত এক

চিঠিতে বলা হয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পত্রের আলোকে দেশের ইউনিয়ন পরিষদসমূহে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম ফলক ও বাংলাদেশের ইতিহাস সম্বলিত বিল বোর্ড স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

এর আগে ৫ নং পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সালাউদ্দিন ভূঁইয়ার সকল ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম ফলক ও বাংলাদেশের ইতিহাস সম্বলিত বিলবোর্ড স্থাপনের অনুরোধ করেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবকে চিঠি পাঠানো হয়।

বিভাগের ৩ অ্যাকাউন্টের ২৪ লাখ টাকার হিসাব না দিয়ে অব্যাহতিপ…
  • ২৮ জুলাই ২০২৬
পরিবহন সংকটে ভোগান্তিতে গোবিপ্রবির শিক্ষার্থীরা, ব্যাহত ক্ল…
  • ২৮ জুলাই ২০২৬
প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • ২৮ জুলাই ২০২৬
চট্টগ্রামে র‌্যাবের অভিযান, গাঁজা চাষের অভিযোগে আটক ১
  • ২৮ জুলাই ২০২৬
সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই
  • ২৮ জুলাই ২০২৬
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইবির নবনিযুক্ত প্রো-ভিসি ও ট্র…
  • ২৮ জুলাই ২০২৬