চিরনিদ্রায় শায়িত কুমিল্লার নগর কবি ফখরুল হুদা হেলাল

২২ এপ্রিল ২০২২, ০৯:০১ PM
মৃত ব্যক্তির লাশ

মৃত ব্যক্তির লাশ © টিডিসি ফটো

চিরনিদ্রায় শায়িত হলেন কুমিল্লার নগর কবি হিসেবে খ্যাত বিশিষ্ট সংগঠক, নাট্যাভিনেতা, কবি ফখরুল হুদা হেলাল। শুক্রবার (২২ এপ্রিল) বাদ জুম্মা কুমিল্লা টমছম ব্রিজ কবরস্থান সংলগ্ন ঈদগায় তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর তাকে টমছমব্রিজ কবরস্থানে দাফন করা হয়।

এরআগে শুক্রবার সকাল সাতটায় কুমিল্লা সিডি প্যাথ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি সংগঠক ও সমাজকর্মী বদরুল হুদা জেনুর বড়ভাই; মুক্তিযুদ্ধের সংগঠক, বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রলীগ নেতা প্রয়াত মাঈনুল হুদা দুলালের ছোট ভাই।

আরও পড়ুন: শিক্ষায় বিশ্ব র‌্যাংকিংয়ের বিষয় আমরা বুঝিই না: শিক্ষামন্ত্রী

ফখরল হুদা হেলাল আবৃত্তি শিল্পী ছিলেন। সম্প্রতি তিনি কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা লাভ করেন। পেশাগত জীবনে তিনি ঔষধ কোম্পানীর বিক্রয় কর্মকর্তা ও তার সহধর্মিণী ছিলেন এনজিওর কর্মকর্তা। মরহুম হেলাল দম্পতি ছিলেন নিঃসন্তান। তাঁর সহধর্মিণী বেশ কয়েক বছর আগে মৃত্যু বরণ করেন। কবি হেলালের মৃত্যুতে সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close