জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক

১২ এপ্রিল ২০২২, ০২:৪৮ PM

© ফাইল ছবি

২০২০ সালের মতিঝিল থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এ দিন ইশরাকের পক্ষে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, তৌহিদুর রহমান, মোসলে উদ্দিন জসিম ও আমিনুল ইসলামসহ আরও অনেকে জামিনের আবেদন করে শুনানি করেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

সেদিন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেছিলেন, ২০২০ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় আদালত থেকে তার পরোয়ানা জারি ছিল। এর ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করি। পরোয়ানার বিষয়টি ইশরাক হোসেন নিজেও জানেন।

যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬
পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬
নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬