বঙ্গবন্ধু কেরানী তৈরির শিক্ষা ব্যবস্থা চাননি: শিক্ষামন্ত্রী

৩১ মার্চ ২০২২, ০৩:৪৭ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কেরানী তৈরির শিক্ষা ব্যবস্থা চাননি। তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিয়েছিলেন। বর্তমান সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সর্বাধিক গুরুত্বারোপ করছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা সম্পর্কে বলতে গিয়ে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বব্যবস্থায় আমাদের সন্তানেরা কতটা অবদান রাখবে তা নির্ভর করবে বিশ্ব ব্যবস্থার সাথে তাল মিলিয়ে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় কতটা পরিবর্তন নিয়ে আসতে পারবো তারপর উপর।শিক্ষার মানের উন্নয়ন না হলে কোন উন্নয়নই টেকসই হয় না। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাথমিক পর্যায়ে প্রায় শতভাগ শিশুকে শিক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। এখন সরকার শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্যে কারিকুলাম পরিবর্তনের কাজ চলমান রয়েছে। জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের ভিত্তিতে কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে। আগামীতে শিক্ষার মানোন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ করা হবে।

আরও পড়ুন : বুয়েট-কুয়েট থেকে বিসিএসে প্রথম: শ্রম, সময় ও রিসোর্সের অপচয়

এদিন শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কদম শরীফ বালিকা উচ্চ বিদ্যালয় ও নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৪৭ নং লালমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ব চক্ষু সম্মেলন: সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার …
  • ০২ এপ্রিল ২০২৬
বলপ্রয়োগ নয়, ‘যুদ্ধবিরতি’ কার্যকর করে হরমুজ প্রণালি সচল করা…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬