তাকরীমের এমন সফলতায় আমাদের গর্ব করা উচিত: আসিফ

১৩ মার্চ ২০২২, ১০:১৮ AM
তাকরীম ও আসিফ

তাকরীম ও আসিফ © ফাইল ফটো

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারাবিশ্বে প্রথম হয়েছে ১৩ বছর বয়সী বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এমন অর্জনে গর্বিত গায়ক আসিফ আকবর।

সালেহ আহমাদ তাকরীমের এমন সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আসিফ। সেখানে নিজের ভালো লাগা এবং ভালোবাসার কথা শেয়ার করেছেন ভক্তদের সাথে। নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য আফিস আকবরের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘‘ইরানের তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার ৩৮তম আসরে সারাবিশ্বে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরীম।

আরও পড়ুন: দুটি কৃত্রিম হাত পাচ্ছেন সেই তামান্না

হাফেজ তাকরীম রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার শিক্ষার্থী। হাফেজ তাকরীমের পিতা হাফেজ আব্দুর রহমান একজন মাদরাসা শিক্ষক ও মা গৃহিণী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদরায়।

বিশ্বমঞ্চে এই বাংলাদেশী কিশোর হাফেজ এর অভাবনীয় সফলতায় আমাদের গর্ব করা উচিত, আমি খবরটা শুনে অনেক আনন্দিত হয়েছি। সব সেক্টরে বিশ্ববিজেতা হয়ে উঠুক আমাদের ভবিষ্যত প্রজন্ম। অনেক শুভকামনা রইলো। হাফেজ তাকরীমের উত্তরোত্তর সফলতা কামনা করি।
ভালবাসা অবিরাম…’’

নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রক্তের প্রয়োজনে রাত-দিন ছুটে চলেন কুয়েটের ‘ড্রিমের’ স্বেচ্ছ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬