দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে নুরদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা

০৪ মার্চ ২০২২, ০৬:২০ PM
গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল।

গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল। © সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশ লাঠিপেটায় করেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন নেতাকর্মী।

শুক্রবার (৪ মার্চ) দ্রব্যমূল্য কমানোসহ তিন দফা দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল গণ অধিকার পরিষদের। কিন্তু সমাবেশ শুরু করার সময় পুলিশের বাধার মুখে পড়ে তারা।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসেই মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়া উচিৎ: শিক্ষামন্ত্রী

শহীদ মিনারে সংক্ষিপ্ত বক্তব্যে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, ‘বিদ্যুৎ, পানি, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যর দাম বাড়িয়েছে সরকার। আর কোনো কিছুর দাম বাড়াতে দেওয়া হবে না। দাবি মানা না হলে পরে জনগণকে সঙ্গে নিয়ে সারা দেশে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

শহীদ মিনারে পুলিশের বাধা পেয়ে বিকেল সাড়ে ৩টার পর একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গেলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। সেখানে একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। পরে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিতে শুরু করে। সেখানে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে শাহবাগ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপরেশন) কামরুজ্জামান বলেন, ‘হামলার কোনো ঘটনা ঘটেনি। তারা প্রেসক্লাব থেকে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। আমরা তাদের ঘুরিয়ে দিয়েছি। এরপর তারা ফের মৎস্য ভবন হয়ে প্রেসক্লাব চলে যায়।’
এ ঘটনায় গণ অধিকার পরিষদের কোন নেতাকর্মী আহত হননি বলেও দাবি করেন তিনি।

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা
  • ১০ আগস্ট ২০২৬
ফলাফল একটি সংখ্যা মাত্র, জীবন তার চেয়ে অনেক বড়
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬
১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্…
  • ১০ আগস্ট ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে ২ দিন আগে প্রাণ হারানো সেই শিহাব পেল জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬