চলতি মাসেই খুলে দেওয়া হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

১৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৮ PM
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি © সংগৃহীত ছবি

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, চলতি মাসেই খুলে দেওয়া হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, আজ রাতে জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে সভা আছে। পরামর্শক কমিটির সঙ্গে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্ধারিত তারিখ বলতে না পারলেও চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে যতটুকু ক্লাস নেওয়া সম্ভব, ততটুকু নেওয়া হবে।

আরও পড়ুন: জিপিএ-৫ পাওয়া সেই তামান্নার বঙ্গবন্ধু ট্রাস্টে শিক্ষাবৃত্তির আবেদন

করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও শ্রেণি কার্যক্রম চলছিল স্বল্প পরিসরে। সব শ্রেণির ক্লাস সব দিন হচ্ছিল না।

কিন্তু নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মাসে আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। গত ২১ জানুয়ারি এই ছুটি শুরু হয়। প্রথম দফায় এই ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে তা আবার বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।

বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
  • ২৫ আগস্ট ২০২৬
স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: সারজিস
  • ২৫ আগস্ট ২০২৬
আলিম ভর্তির নীতিমালা প্রকাশ
  • ২৫ আগস্ট ২০২৬
মিউজিকসহ আর গান গাইবেন না জামায়াত নেতার ছেলে ঢাবি ছাত্র সাল…
  • ২৫ আগস্ট ২০২৬
মাদ্রাসার সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ওয়াসার কর্মচারী নিহত
  • ২৫ আগস্ট ২০২৬