মুখ দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ ৪.৫৮ পেলেন উজ্জ্বল

১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৩ AM
জুবায়ের হোসেন উজ্জ্বল

জুবায়ের হোসেন উজ্জ্বল © সংগৃহীত ছবি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মুখ দিয়ে লিখে জুবায়ের হোসেন উজ্জ্বল নামে এক প্রতিবন্ধী শিক্ষার্থী এইচএসসি পাস করেছেন। তিনি জিপিএ ৪.৫৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বালারহাট আদর্শ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেন উজ্জ্বল। উপজেলার বালারহাট ইউনিয়নের হযরতপুর গ্রামের হতদরিদ্র চাষি জাহিদ সারোয়ারের ছেলে তিনি। তিন ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

উজ্জ্বলের বাবা জাহিদ সারোয়ার বলেন, বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অটোরিকশায় শুয়ে সে পরীক্ষা কেন্দ্রে যাওয়া-আসা করতো। পরীক্ষার হলে বিছানায় শুয়ে মুখ দিয়ে কলম চালিয়ে সবগুলো পরীক্ষা দিয়েছে উজ্জ্বল। সে পরিবারের বোঝা না হয়ে আত্মনির্ভরশীল হতে চায়।

আরও পড়ুন: বর এলেন না, বিয়ে করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা 

বালারহাট আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আলাউদ্দিন বলেন, বহুমাত্রিক প্রতিবন্ধী হওয়ার পরও লেখাপড়ার দিকে উজ্জ্বলের দারুণ আগ্রহ। সে যে ফল এনেছে, তা অনেক সাধারণ শিক্ষার্থীও করতে পারেনি।

তিনি বলেন, পরীক্ষার কেন্দ্রে শুয়ে পরীক্ষা দেওয়ার জন্য বোর্ড থেকে অনুমতি নেওয়ার ব্যবস্থা করেছিলাম। আমরা চাই, প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সে জীবনে ভালো কিছু করুক।

উল্লেখ্য, উজ্জ্বল এর আগে বালারহাট মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি-৪.৪০ এবং বুজরক শেরপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে ৪.৩৩ পেয়েছেন।

সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ অক্টোবর ২০২৬
দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬