কমবে শৈত্যপ্রবাহ, হতে পারে বৃষ্টি

৩১ জানুয়ারি ২০২২, ০৫:০৮ PM
কমবে শৈত্যপ্রবাহ, হতে পারে বৃষ্টি

কমবে শৈত্যপ্রবাহ, হতে পারে বৃষ্টি © সংগৃহীত ছবি

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সোমবার (৩১ জানুয়ারি) আবহাওয়া অফিস জানায়, সীতাকুন্ড অঞ্চলসহ গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগা, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশাল জেলাসমূহ এবং রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

আরও পড়ুন: দেশে গবেষণাধর্মী নতুন আরেকটি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে 

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে তীব্র শীত পড়েছে।

সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১২ দশমিক ৪, ময়মনসিংহে ৯ দশমিক ৮, চট্টগ্রামে ১৩ দশমিক ০, সিলেটে ১২ দশমিক ৩, রাজশাহী ৮ দশমিক ৮, রংপুরে ৯ দশমিক ২, খুলনায় ১১ দমমিক ৫ এবং বরিশালে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা আরো বাড়তে পারে।

আরও পড়ুন: দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬টা ৪০ মিনিটে।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬